শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-09-10T19:32:54+06:00
2026-09-10T19:32:54+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম 
সংগৃহীত ছবি
‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগরীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়।

মাউশির নির্দেশনায় জানানো হয়েছে, আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে ঢাকা মহানগরীর স্কুল ও কলেজগুলোর সংযুক্ত তালিকায় থাকা শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]