কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন করেছে আসামিপক্ষ।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত ২৫ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক এমপি আবদুর রহমান বদি এবং তিন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও কর্নেল (অব.) আনোয়ার লতিফ খানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়।
জ/উ