ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য ‘নরক’: রেজাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-07T10:21:52+06:00
2026-09-07T10:21:52+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য ‘নরক’: রেজাই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১ এএম 
সংগৃহীত ছবি
ইরানের জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য ‘নরক’ হয়ে উঠেছে বলে দাবি করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। তাঁর দাবি, এই বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে।

একই সঙ্গে হরমুজ প্রণালির বাইরে নতুন একটি ‘নিষেধাজ্ঞা এলাকা’ তৈরির ঘোষণা দিয়েছেন রেজাই। তাঁর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অবরোধের সীমারেখা থেকে উপসাগরীয় অঞ্চলের দিকে ওই এলাকা বিস্তৃত হবে। সেখানে প্রবেশকারী প্রতিটি জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় আনা হবে বলেও জানান তিনি।

রেজাই আরও দাবি করেন, এর আগের দিন ইরানের একটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র মার্কিন একটি যুদ্ধজাহাজে আঘাত হানে। তাঁর ভাষায়, ইরানের এই বিশেষ ক্ষেপণাস্ত্র এখন আমেরিকানদের জন্য ‘নরক’ হয়ে দাঁড়িয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে মার্কিন যুদ্ধজাহাজটি পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব নিয়েও বক্তব্য দেন রেজাই। তাঁর দাবি, এসব নিষেধাজ্ঞার কারণে ইরানের বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না। দেশটিতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি ও হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। সূত্র: সামা টিভি

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]