সৌদিতে বাংলাদেশিদের ই-পাসপোর্টে বায়োমেট্রিক দিতে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-07T09:37:26+06:00
2026-09-07T09:49:26+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
সৌদিতে বাংলাদেশিদের ই-পাসপোর্টে বায়োমেট্রিক দিতে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৭ এএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ৯:৪৯ এএম
সংগৃহীত ছবি
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক তথ্য দিতে এখন থেকে আগাম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নতুন এ নির্দেশনা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের অতিরিক্ত উপস্থিতির কারণে দূতাবাসের কার্যালয় ও আশপাশের এলাকায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৯ সেপ্টেম্বর বুধবার থেকে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদনকারীর বায়োমেট্রিক গ্রহণ করা হবে না। ই-পাসপোর্টের বায়োমেট্রিক দিতে আগ্রহীদের দূতাবাসের অনলাইন পোর্টালের মাধ্যমে আগাম তারিখ ও সময় নির্ধারণ করতে হবে।

তবে যেসব আবেদনকারীর বায়োমেট্রিকের তারিখ ও সময় ইতোমধ্যে নির্ধারিত হয়েছে, তারা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে গিয়ে সেবা নিতে পারবেন।

ভিড় এড়িয়ে সুশৃঙ্খলভাবে সেবা কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে প্রবাসীদের নির্ধারিত নীতি ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

জ/উ







Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]