তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে ঘুষ-দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-06T15:20:09+06:00
2026-09-06T15:20:09+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে ঘুষ-দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২০ পিএম 
সংগৃহীত ছবি
কোটি টাকার ঘুষ বাণিজ্য, দালালদের দৌরাত্ম্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুদকের ঢাকা প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি জানিয়েছে।

দুদক সূত্রে জানা যায়, তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন, জমির শ্রেণি পরিবর্তনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

অভিযোগে বলা হয়েছে, তেজগাঁও রেজিস্ট্রি কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০টি দলিল রেজিস্ট্রি হয়। সে হিসাবে সেখানে প্রতিদিন ঘুষ হিসেবে কমপক্ষে ২০ থেকে ২৫ লাখ টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, আদায় করা ঘুষের প্রায় ৭০ শতাংশ কতিপয় অসাধু সাবরেজিস্ট্রারের কাছে যায়। বাকি অর্থ দালাল, পিয়ন, অফিস সহকারী, মোহরার, এক্সট্রা মোহরার ও নকলনবিশদের মধ্যে ভাগ-বাটোয়ারা করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া ভুয়া নামজারিসহ প্রয়োজনীয় বিভিন্ন জাল কাগজপত্র তৈরি করে জমি রেজিস্ট্রি করার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই বিষয়টি খতিয়ে দেখতে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুদক।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]