জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-03T17:24:10+06:00
2026-09-03T17:24:10+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা ও জরিমানা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

তিনি জানান, সকাল ৯টার দিকে একজন মন্ত্রীর পতাকাবাহী গাড়ি সার্কিট হাউস সড়কের উল্টোপথ দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়।

ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা জানান, ‘রেঞ্জ রোভার’ গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে। দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটিকে নজিরবিহীন বলেও উল্লেখ করছেন তারা।

এদিকে, মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টোপথে চলার অভিযোগে মামলা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার সচিবালয়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]