জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-03T16:47:18+06:00
2026-09-03T16:47:18+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান : রাষ্ট্রপতি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম 
বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আনতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অর্থ, শ্রম ও মেধার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশ ও জাতি প্রবাসীদের এই অবদান ও ভূমিকা দীর্ঘদিন স্মরণ রাখবে।

এ সময় যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিদল বিমানবন্দরে হয়রানি বন্ধ, ভোটদানের অধিকার নিশ্চিত করা এবং ব্যবসায়িক ও নাগরিক বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

জবাবে রাষ্ট্রপতি বলেন, বিমানবন্দরে হয়রানি কমানো, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন নাগরিক সুবিধা বাড়ানোর লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রবাসী কার্ড চালু করেছে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বিশেষ করে দেশে বিনিয়োগের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে প্রবাসী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতির এই আহ্বানে সাড়া দিয়ে প্রতিনিধিদলটি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে।

রাষ্ট্রপতি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করলেও প্রবাসীরা বাংলাদেশেরই প্রতিনিধি। তাই দেশের ইতিবাচক ভাবমূর্তি বিদেশে তুলে ধরতে তাদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]