জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-03T17:44:52+06:00
2026-09-03T17:44:52+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বাংলাদেশ রেলওয়ের তিন শীর্ষ পদে রদবদল
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম 
বাংলাদেশ রেলওয়ের তিন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক পদে এ রদবদল করা হয়।

আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীণকে ঢাকার রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বর্তমানে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করা মামুনুল ইসলাম পিইঞ্জকে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।

নতুন দায়িত্বের পাশাপাশি আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]