বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথমবারের মতো নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের নিজ কার্যালয়ে তিনি দাপ্তরিক কাজ করেন। একই দিন সংসদের অধিবেশনেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার জাতীয় সংসদে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করেন মির্জা আব্বাস। পরে তিনি সংসদ অধিবেশনে অংশ নেবেন।
এর আগে গতকাল বুধবার রাতে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফেরেন মির্জা আব্বাস।
দীর্ঘ সময় পর দেশে ফেরায় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বিএনপির নেতাকর্মীরা। বিশেষ করে ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মির্জা আব্বাসকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে জড়ো হন।
জ/উ