স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) পৃথকভাবে এ দুই কর্মকর্তার নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুই কর্মকর্তাকেই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
জ/উ