জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-01T22:19:01+06:00
2026-09-01T22:19:01+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
সুসম্পর্কের সুফল অচিরেই পাবে ১৮ কোটি মানুষ: মঈন খান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ পিএম 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে প্রধানমন্ত্রী নতুন করে রাজনীতি শুরু করেছেন। এর সুফল অচিরেই দেশের ১৮ কোটি মানুষ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

আবদুল মঈন খান বলেন, ‘দীর্ঘ ১৭ বছরে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। শিল্পকারখানাগুলো ধুঁকে ধুঁকে মরছে।’

তিনি বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দিলে দলটি তা যথাযথভাবে পালনের চেষ্টা করবে। আর জনগণ কোনো কারণে জবাবদিহিতে বাধ্য করলে বা দায়িত্ব না দিলে বিএনপি জোর করে সেই দায়িত্ব গ্রহণ করেনি বলেও মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, ‘কেননা বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।’

১৯৯৬ সালের নির্বাচনের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়া তখন বাংলাদেশের মানুষের মনোভাব উপলব্ধি করেছিলেন। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব স্বেচ্ছায় পল্টনের সামনের রাজপথে ছেড়ে দিয়েছিলেন। এর মাধ্যমে বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে—এটি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বিএনপি আইনের রাজনীতি করে এবং আইন-কানুনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কাজ করে না। জনগণের সেবা করার বিষয়ে দলটি প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ থেকে জেলা পরিষদ, মিউনিসিপ্যাল ও সিটি করপোরেশনসহ স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকারের ভিত্তি আরও শক্তিশালী করা হবে। প্রধানমন্ত্রীর সহযোগিতায় আগামীর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন মঈন খান। তিনি বলেন, পলাশের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে এক হাজার ২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। সেটি চালু থাকলে দেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিত না। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

বিএনপি বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো চালু করে দেশের অর্থনীতিকে চাঙা করার জন্য কাজ করছে বলেও জানান মন্ত্রী।

নেতাকর্মীদের উদ্দেশে আবদুল মঈন খান বলেন, ধৈর্য ধরতে হবে এবং সৎ পথে থাকতে হবে। বিএনপি আইনের শাসন, সততা ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। দেশের উন্নয়নে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না এবং ইনশাআল্লাহ দেশে উন্নয়ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জসিম উদ্দিন ভূঁইয়া, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারসহ অনেকে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]