বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-30T02:16:46+06:00
2026-08-30T02:16:46+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
কিয়ারার পাশে স্বস্তিকা, ‘মা হলেই সাহসী দৃশ্যে অভিনয় নয় কেন?’
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ২:১৬ এএম 
‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির পর ইয়াশ ও কিয়ারা আদভানীর ঘনিষ্ঠ দৃশ্য এবং ‘তবাহী’ গান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। এবার সেই বিতর্কে কিয়ারার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী।

এক সাক্ষাৎকারে স্বস্তিকা প্রশ্ন তোলেন, কোনো অভিনেত্রী বিয়ে করলে বা মা হলেই কেন পর্দায় ঘনিষ্ঠ কিংবা সাহসী চরিত্রে অভিনয় করতে পারবেন না। তাঁর মতে, সিনেমার প্রেক্ষাপট না জেনে শুধু একটি অন্তরঙ্গ দৃশ্য দেখে কোনো শিল্পীকে বিচার করা উচিত নয়।

কিয়ারাকে নিয়ে সমালোচনার প্রসঙ্গে স্বস্তিকা বলেন, একজন অভিনেত্রী কি দর্শকের কাছে শুধু নির্দিষ্ট ধরনের ‘ভদ্র’ চরিত্রে অভিনয়ের জন্য দায়বদ্ধ? রসিকতার সুরে তিনি প্রশ্ন করেন, কিয়ারা কি দর্শকদের সঙ্গে এমন কোনো চুক্তি করেছেন যে তিনি শুধু মাদার টেরেসার মতো চরিত্রেই অভিনয় করবেন?

২০২৫ সালের জুলাইয়ে কিয়ারা আদভানী ও সিদ্ধার্থ মালহোত্রা কন্যাসন্তানের বাবা-মা হন। এরপর ‘টক্সিক’-এ কিয়ারার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ‘মা হয়ে কীভাবে এমন দৃশ্যে অভিনয় করেন’-এমন প্রশ্নও ওঠে।

স্বস্তিকার মতে, মাতৃত্ব ও যৌনতাকে পরস্পরের বিপরীত হিসেবে দেখার প্রবণতা থেকেই এ ধরনের সমালোচনা আসে। তিনি মনে করিয়ে দেন, যৌনতা মানুষের জীবনের স্বাভাবিক অংশ হলেও সমাজ এখনো বিষয়টিকে পুরোপুরি স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেনি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]