পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-29T20:05:49+06:00
2026-08-29T20:06:50+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
রংপুরে চার খুনের ঘটনার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:০৫ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ৮:০৬ পিএম
রংপুরে সংঘটিত হত্যাকাণ্ড এবং দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় পূর্বধলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দিকনির্দেশনায় এবং পূর্বধলা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূর্বধলা উপজেলা শাখার সভাপতি তরুণ কুমার রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহসভাপতি জীবন কৃষ্ণ দে, সাধারণ সম্পাদক সনজিত চন্দ্র কর, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী, সম্মানিত সদস্য দীপক কুমার সরকার, চন্দন কুমার দাস, লিটন সাহা, দিলীপ পাল, উৎপল সেন, বিকাশ ঘোষ ও চণ্ডীচরণ দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধনে বক্তারা- রংপুরে সংঘটিত হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা ও সব ধরনের হিংস্রতার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে সার্বজনীন সম্প্রীতি, শান্তি ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার জোর দাবি জানান।

মানববন্ধনে অংশ নেন স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  নেত্রকোনা  খুন  মানববন্ধন 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]