মাদারীপুর প্রতিনিধি:

দেশজুড়ে

2026-08-27T18:35:50+06:00
2026-08-27T18:35:50+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
জনসমর্থন না থাকলেও মুখের কথা দিয়ে আলোচনায় থাকতে চায় এনসিপি: খোকন তালুকদার
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:৩৫ পিএম 
জনসমর্থন না থাকলেও বিভিন্ন বক্তব্য ও কথাবার্তার মাধ্যমে আলোচনায় থাকতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমন মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে কালকিনি উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, বর্তমান সময়ে এনসিপির নেতারা তাদের মুখ ও কথাবার্তার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আলোচনায় থাকতে চান। তাদের দল থাকলেও জনসমর্থন নেই। এরপরও তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আলোচনায় থাকার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ তাদের এসব আচরণ ও বক্তব্যের ভাষা কখনো মেনে নিতে পারে না। আমরা মনে করি, রাজনীতি করতে হলে তাদের সঠিক পথে আসতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, বিএনপি নেতা মোশারফ হোসেন, যুবদল নেতা শামীম মোল্লা ও মামুন শিকদার।

এ ছাড়া কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, ছাত্রদল নেতা সজীব, হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

জ/শা




  বিষয়:   আনিসুর রহমান তালুকদার খোকন 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]