মাদারীপুর, প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-27T13:49:54+06:00
2026-08-27T13:49:54+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
জনসমর্থন না থাকলেও মুখের কথা দিয়ে আলোচনায় থাকতে চায় এনসিপি
মাদারীপুর, প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:৪৯ পিএম 
জনসমর্থন না থাকলেও, মুখের কথা ও নানা বক্তব্যের মাধ্যমে আলোচনায় থাকতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এমন মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে কালকিনি উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খোকন তালুকদার বলেন, বর্তমান সময়ে এনসিপির নেতারা তাদের মুখ ও কথাবার্তার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আলোচনায় থাকতে চান। তাদের দল থাকলেও জনসমর্থন নেই। এরপরও তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আলোচনায় থাকার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ তাদের এসব আচরণ ও বক্তব্যের ভাষা কখনো মেনে নিতে পারে না। আমরা মনে করি, রাজনীতি করতে হলে তাদের সঠিক পথে আসতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা শামীম মোল্লা, মামুন শিকদার, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, ছাত্রদল নেতা সজীব, হাসান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]