বাঞ্ছারামপুরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

শাহিন মিয়া, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনি

দেশজুড়ে

নবীর প্রতি অফুরন্ত ভালোবাসা আর অগাধ শ্রদ্ধায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)। সকাল থেকেই ছোট-বড়, তরুণ-বৃদ্ধ, সব শ্রেণি-পেশার মানুষ নবীজির মহব্বতে সিক্ত হৃদয় নিয়ে জড়ো হন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে।

2026-08-26T19:19:48+06:00
2026-08-26T19:34:00+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বাঞ্ছারামপুরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত
শাহিন মিয়া, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনি
⏲ ৭:১৯ পিএম | ২৬ আগস্ট, ২০২৬ | বুধবার
বাঞ্ছারামপুরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত
নবীর প্রতি অফুরন্ত ভালোবাসা আর অগাধ শ্রদ্ধায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)। সকাল থেকেই ছোট-বড়, তরুণ-বৃদ্ধ, সব শ্রেণি-পেশার মানুষ নবীজির মহব্বতে সিক্ত হৃদয় নিয়ে জড়ো হন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাওলাগঞ্জবাজার থেকে বের হয় এক বর্ণাঢ্য জুলুস। হাতে সবুজ পতাকা, কণ্ঠে দরুদ-সালাম আর হৃদয়ে নবীর প্রেম—এভাবেই জুলুসটি এগিয়ে চলে। উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শেষে জুলুসটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে সেখানে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, জিকির-আজগার ও দোয়া মাহফিল। মাহফিলে বক্তারা নবী করিম হযরত মুহাম্মদ (সা:) এর জীবনের আলো, তাঁর মহব্বত, ত্যাগ, এবং মানবতার মুক্তির বার্তা তুলে ধরেন। তাঁরা বলেন—“নবীর মহব্বতই মানবতার শান্তি, আর তাঁর জীবনাদর্শই পৃথিবীর মুক্তির পথ।”

বাঞ্ছারামপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব ইদ্রিস কন্ট্রাক্টারের সভাপতিত্বে  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার  সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকড়ি সেলিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুস্তম আলী, উপজেলা গাউছিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি অহিদুজ্জামান কমিশনার, সাংগঠনিক সম্পাদক হাফেজ হাবিবুল্লাহ, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা নবী হোসেন,মাওলানা আব্দুল্লাহ আল মামুন,মাওলানা আলমগীর হোসেন, গিয়াস উদ্দিন সরকার, মোহাম্মদ ইসহাক সরকার, সহ প্রচার সম্পাদক রিফাত আবিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিনভর মিলাদুন্নবী উপলক্ষে বাঞ্ছারামপুরের গ্রাম ও সদরে ছিল উৎসবমুখর পরিবেশ। ছোট ছোট শিশু থেকে শুরু করে প্রবীণরা নবীর দরুদে সুর মিলিয়েছেন। অনুষ্ঠান শেষে মিলাদ, দুরুদ ও সালামের ধ্বনি, নবীর প্রশংসায় মধুর কণ্ঠস্বর আর উজ্জ্বল মুখাবয়ব—সব মিলিয়ে যেন নবীর মহব্বতে ডুবে ছিল পুরো বাঞ্ছারামপুর।

জ/শা

Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত