জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-27T13:08:05+06:00
2026-08-27T13:08:05+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের সহযোগিতা বাড়ানোর আশা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:০৮ পিএম 
বাংলাদেশের অবকাঠামো, বন্দর, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ঢাকার বর্জ্য ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা, আবাসন, নবায়নযোগ্য জ্বালানি, দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের পাইপলাইন সম্প্রসারণ এবং শিক্ষা কারিকুলামে ম্যান্ডারিন ভাষা অন্তর্ভুক্তির বিষয় উঠে আসে।

রাজধানীর কড়াইল, গুলশান ও মহাখালী বস্তির উন্নয়নে আধুনিক আবাসন গড়ে তুলতে চীনের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি পর্যায়ক্রমে বাস্তবায়নে চীন প্রাথমিকভাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মন্ত্রী বলেন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও নগর উন্নয়নে চীনের প্রযুক্তি, অভিজ্ঞতা ও বিনিয়োগ বাংলাদেশের উন্নয়নকে আরও গতিশীল করতে পারে। এদিকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে আগামী সেপ্টেম্বরে মীর শাহে আলমের চীন সফরে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ রয়েছে।

চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে চীন আগ্রহী।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]