জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

2026-08-26T02:51:07+06:00
2026-08-26T02:51:07+06:00
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Advertisement
খেলাধুলা
নতুন মিডফিল্ডারকে দলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:৫১ এএম 
মাঝমাঠ ঢেলে সাজাতে খরচের ঝুলি খুলেই রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আন্দ্রে সান্তোস ও ইউরি তিলেমানসের পর এবার ব্রাইটন থেকে কার্লোস বালেবাকে দলে নিয়েছে ইংলিশ ক্লাবটি। শর্তসাপেক্ষ অর্থসহ ২২ বছর বয়সী ক্যামেরুন মিডফিল্ডারের দাম দাঁড়াতে পারে ৭ কোটি পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৭২ কোটি টাকা।

মঙ্গলবার বালেবাকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউনাইটেড। তার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছে ক্লাবটি। মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, শুরুতে ব্রাইটনকে ৬ কোটি ৫০ লাখ পাউন্ড দেবে ইউনাইটেড। বিভিন্ন শর্ত পূরণ হলে আরও ৫০ লাখ পাউন্ড বা প্রায় ৮৪ কোটি টাকা পেতে পারে ব্রাইটন। ভবিষ্যতে বালেবাকে বিক্রি করা হলে সেই অর্থের একটি অংশও পাবে তার সাবেক ক্লাব।

বালেবা বর্তমানে গোড়ালির লিগামেন্টের চোটে ভুগছেন। প্রাক্‌-মৌসুম প্রস্তুতির সময় পাওয়া এই চোটের কারণে ব্রাইটনের সাম্প্রতিক দুটি ম্যাচেও খেলতে পারেননি তিনি। তবে দীর্ঘ সময় তাঁকে মাঠের বাইরে থাকতে হবে না বলেই ধারণা করা হচ্ছে।

২০২৩ সালে ফরাসি ক্লাব লিল থেকে ব্রাইটনে যোগ দিয়েছিলেন বালেবা। তিন মৌসুমে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১১২ ম্যাচ। শক্তিশালী ট্যাকল, বল কেড়ে নেওয়ার দক্ষতা এবং মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যাওয়ার সামর্থ্যের জন্য আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি।

নতুন ক্লাবে যোগ দেওয়াকে স্বপ্নপূরণ হিসেবে দেখছেন বালেবা। ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে মাঠে নামা তাঁর জন্য বড় সম্মানের হবে বলে জানিয়েছেন ক্যামেরুনের এই মিডফিল্ডার। 

সান্তোস ও তিলেমানসকে নেওয়ার পর বালেবার আগমনে ইউনাইটেডের মাঝমাঠে প্রতিযোগিতা আরও বাড়ল। সেখানে আগে থেকেই আছেন ব্রুনো ফার্নান্দেজ, কবি মাইনু ও মানুয়েল উগার্তে। তবে হাঁটুর লিগামেন্টের চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে পারেন উগার্তে।





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]