জবাবদিহি ডেস্ক

স্বাস্থ্য

2026-08-26T03:21:04+06:00
2026-08-26T03:21:04+06:00
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Advertisement
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:২১ এএম 
সংগৃহীত ছবি
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত ভাবে হাম আক্রান্ত কোনো মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৩ জনে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাবের ভিত্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর দেশে এ পর্যন্ত হামে নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৪৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মৃত পাঁচজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।

এদিকে একই সময়ে দেশে নতুন করে ৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৮ জনে।

এ ছাড়া গত এক দিনে আরও ৯৮৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছরে হামের উপসর্গযুক্ত বা সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জন।





Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]