জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-23T13:45:41+06:00
2026-08-23T13:45:41+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
রাজনীতি
ভারতের সঙ্গে সম্পর্ক হবে মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে : রাশেদ খান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১:৪৫ পিএম 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখতে হলে ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে। দুই দেশের সম্পর্ক হবে পারস্পরিক মর্যাদা, স্বার্থ সুরক্ষা ও মূল্যায়নের ভিত্তিতে।

গতকাল শনিবার (২২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো, বা রাখি বাঁধার সম্পর্ক ছিল।’ তিনি বলেন, ভারতকে মনে রাখতে হবে আওয়ামী লীগ নেই। বাংলাদেশের নেতৃত্বে এখন বিএনপি। তাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের মর্যাদা ও পারস্পরিক স্বার্থ সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে।

ভারতের বর্তমান রাষ্ট্রদূতের বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করতে চায়-রাষ্ট্রদূতের এমন বক্তব্য অত্যন্ত প্রশংসনীয় মনোভাব। ভারত এরই মধ্যে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হাসপাতালের বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন রাশেদ খান। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. হাসানুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]