জেলার কাশিয়ানীতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা মূল্যের ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে মৎস্য অধিদপ্তর। আজ রোববার (২৩ আগস্ট) কাশিয়ানী উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে নোয়াপাড়া ও চন্দনার বিলে অভিযান পরিচালনা করে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে এসব জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) আসলাম হোসেন শেখ এ তথ্য জানিয়ে বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও বিলুপ্তির হাত থেকে রক্ষায় ২টি বিলে অভিযান চালিয়ে ১ হাজার মিটার চায়না দূয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে । অবৈধ ও মৎস্য সম্পদ ধবংসকারী চায়না দুয়ারী জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।