জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-15T13:15:59+06:00
2026-08-15T13:15:59+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
ঢাকাকে পরিচ্ছন্ন নগরী করতে ডিএনসিসির উদ্যোগ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:১৫ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঢাকাকে আধুনিক, দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কাজ করছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।

আজ শনিবার সকালে মিরপুর-২ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়, এ কাজে নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে। নগর পরিষ্কার রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

তিনি জানান, প্রতি শনিবার প্রতিটি স্কুল-কলেজসহ বিভিন্ন এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। এর মাধ্যমে নগরবাসীর মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় ‘ফিক্সড ইট ডিএনসিসি’র মাধ্যমে ময়লা পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও উন্নত হয়েছে বলেও জানান শফিকুল ইসলাম খান।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]