জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-08-13T11:09:50+06:00
2026-08-13T11:09:50+06:00
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Advertisement
আইন-আদালত
জামিন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:০৯ এএম 
জামিন প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে দেশের আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালু করছে সরকার। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

নতুন করে যে ১২ জেলায় এ ব্যবস্থা চালু হচ্ছে সেগুলো হলো-টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।

সরকার আশা করছে, ই-বেইল বন্ড চালুর ফলে বিচারিক বিলম্ব ও পদ্ধতিগত জটিলতা কমবে। একই সঙ্গে আদালত, আইনজীবী ও বিচারপ্রার্থীদের কাজের চাপও কমবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বলেন, বিচারব্যবস্থার আধুনিকীকরণ এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে প্রচলিত বেইল বন্ড বা জামিননামা দাখিলের পরিবর্তে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিচারপ্রার্থী, কারা কর্তৃপক্ষ ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও অর্থ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। এর আগে দেশের ১৬টি জেলায় তিন ধাপে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১) মো. আজিজুল হক জানান, আগে জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত ১৩টি ম্যানুয়াল বা কায়িক ধাপ পার হতে হতো। ই-বেইল বন্ড চালুর ফলে এখন মাত্র তিনটি প্রধান ধাপে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে। এতে জামিন সংক্রান্ত কার্যক্রম উল্লেখযোগ্যভাবে দ্রুত হয়েছে।

জামিন প্রক্রিয়ায় দীর্ঘদিনের বিলম্ব ও আমলাতান্ত্রিক জটিলতা কমানোর লক্ষ্যে প্রথমবার ২০২৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জে ই-বেইল বন্ড ব্যবস্থা চালু করা হয়।

দ্বিতীয় ধাপে ২০২৬ সালের ২১ জানুয়ারি মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুরে এ ব্যবস্থা চালু করা হয়। তৃতীয় ধাপে বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ায় ই-বেইল বন্ড চালু করা হয়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]