জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-08-10T12:38:26+06:00
2026-08-10T12:38:26+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
আইন-আদালত
জুলাই আন্দোলন দমনের ‘অডিও প্রমাণ’ আজ ট্রাইব্যুনালে
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:৩৮ পিএম 
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান দমনে তৎকালীন সরকারের পরিকল্পিত কৌশলের প্রমাণ হিসেবে একটি ফোনালাপের অডিও আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করবে প্রসিকিউশন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের মধ্যকার এই ফোনালাপটি ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের সাত নেতার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ নথি হিসেবে দাখিল করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ মামলাটির প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন নির্ধারিত রয়েছে।

প্রসিকিউশনের উপস্থাপিত ফোনালাপের বর্ণনা অনুযায়ী, জুলাইয়ের আন্দোলন দমনের সময় সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর সেন্সরশিপ আরোপের উদ্যোগ নেওয়া হয়েছিল। কথোপকথনে মোহাম্মদ এ আরাফাত ওবায়দুল কাদেরকে জানান, সংঘাত বা মারামারির কোনো ভিডিও ফুটেজ কিংবা ছবি প্রচার করলে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলকে ‘এনিমি অব দ্য স্টেট’ (রাষ্ট্রের শত্রু) ঘোষণা করে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে।

ফোনালাপে আরও বলা হয়, এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষকে বিশেষ ‘ঢালাও পারমিশন’ দেওয়া হয়েছিল। এর ফলে কোনো উচ্চতর অনুমোদন ছাড়াই তাৎক্ষণিকভাবে যেকোনো টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়ার সুযোগ ছিল বলে কথোপকথনে দাবি করা হয়।

আন্দোলনের গতিপথ পরিবর্তনে সরকারের উচ্চপর্যায় থেকে একটি নির্দিষ্ট কৌশল বা ‘ন্যারেটিভ’ তৈরি করা হয়েছিল বলেও ফোনালাপে উঠে এসেছে। মোহাম্মদ এ আরাফাত জানান, আন্দোলনকারীদের দুই ভাগে বিভক্ত করে দেখা হচ্ছিল। এর একদিকে ছিল সাধারণ শিক্ষার্থী, যাদের সঙ্গে সরকার আলোচনায় বসছে; অন্যদিকে ‘জামাত-বিএনপি সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত একটি পক্ষ, যাদের কঠোরভাবে দমন করা হবে।

আরাফাত এই বিভাজনকে ফোনালাপে একটি ‘সুন্দর ভাগ’ হিসেবে উল্লেখ করেন।

কথোপকথনের বর্ণনা অনুযায়ী, ওই সময়ের দমনমূলক কার্যক্রম তৎকালীন প্রধানমন্ত্রীকে ফোনালাপে ‘নেত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ওবায়দুল কাদেরের সমন্বয়ে পরিচালিত হচ্ছিল। ওবায়দুল কাদের তখন দলীয় কার্যালয় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন এবং গণভবনে আলোচনার জন্য আরাফাতকে তলব করেছিলেন বলেও ফোনালাপে উল্লেখ রয়েছে।

জ/উ






Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]