জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-08-12T13:05:42+06:00
2026-08-12T13:05:42+06:00
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১২ আগস্ট ২০২৬
অন্যান্য
আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:০৫ পিএম 
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্ম নেওয়া কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান।

জন্মদিন উপলক্ষে আজ বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া তার স্মরণে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ব্যক্তিগত জীবনে আরাফাত রহমান কোকো ছিলেন সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে বিভিন্ন সময়ে আলোচনায় এলেও তিনি প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন কোকো। এ সময়ে ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা এবং দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখেন তিনি। ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান দেশের ক্রীড়াঙ্গনে এখনো স্মরণ করা হয়।

আরাফাত রহমান কোকো ছিলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই। তার মৃত্যুর পর থেকে প্রতি বছর জন্মদিনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করে আসছেন।

জ/উ






Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]