৫ আগস্টের ঘটনার পর যেভাবে প্রতিক্রিয়া জানায় বিভিন্ন দেশ

জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-08-05T11:31:08+06:00
2026-08-05T11:31:08+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
৫ আগস্টের ঘটনার পর যেভাবে প্রতিক্রিয়া জানায় বিভিন্ন দেশ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:৩১ এএম 
৫ আগস্টের ঘটনার পর যেভাবে প্রতিক্রিয়া জানায় বিভিন্ন দেশ
২০২৪ সালের ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে ঘিরে লাখো মানুষ গণভবনের দিকে অগ্রসর হলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। ওই ঘটনার পর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, কানাডা, রাশিয়াসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল প্রতিক্রিয়া জানায়।

ভারত শেখ হাসিনার ভারতে যাওয়ার পর তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও বাংলাদেশ-ভারত সীমান্তের ৪ হাজার ৯৬ কিলোমিটারজুড়ে রেড অ্যালার্ট জারি করে।

যুক্তরাজ্য শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত, সহিংসতা পরিহার, আটক শান্তিপূর্ণ আন্দোলনকারীদের মুক্তি এবং আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানায়। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাগুলোর জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের পক্ষে মত দেন।

জার্মানি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরে। একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়ে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করে।

যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সামনের দিনগুলোতে শান্ত ও সংযত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সেনাবাহিনী যদি আন্দোলনকারীদের বিরুদ্ধে দমন-পীড়নের নির্দেশ প্রত্যাখ্যান করে থাকে, তবে তা ইতিবাচক। হোয়াইট হাউজও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার ওপর জোর দেয় এবং সেনাবাহিনীর সংযমের প্রশংসা করে।

কানাডার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নিন্দা জানিয়ে শান্তি, ধৈর্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

শ্রীলঙ্কার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরে বাংলাদেশের জনগণের ঐক্য ও সহনশীলতার প্রতি আস্থা প্রকাশ করে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসার আশা ব্যক্ত করেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া দ্রুত সাংবিধানিক কাঠামোর মধ্যে ফিরে আসবে। সূত্র: আলজাজিরা

জ/উ






Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]