গোপালগঞ্জ, প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-12T13:04:41+06:00
2026-08-12T13:04:41+06:00
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১২ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
কাশিয়ানিতে ট্রেনে কাটা নিহত-২
গোপালগঞ্জ, প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:০৪ পিএম 
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার মহেশপুর রেলস্টেশন সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে ওই দুর্ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো: মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)। তারা দুই জন মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মুহাম্মদ মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ১০ টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার ভোরে স্থানীয় লোকজন হাটার সময় রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছে ।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]