মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-11T20:11:44+06:00
2026-08-11T20:11:44+06:00
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১২ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
মহালছড়িতে শ্রেষ্ঠত্ব ধরে রাখল মাইসছড়ি আইডিয়াল
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:১১ পিএম 
পর্যাপ্ত অবকাঠামো নেই, নেই আধুনিক কম্পিউটার ল্যাব, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে প্রত্যন্ত পাহাড়ি জনপদের একটি শিক্ষা প্রতিষ্ঠান। নানা সংকটের মধ্যেও ধারাবাহিক সাফল্য ধরে রেখে এবারও মহালছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৪ টি প্রতিষ্টানের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মাইসছড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ( মাইসছড়ি চাইল্ড কেয়ার মডেল স্কুল)। পাঠদান অনুমতি পেয়েছে মাত্র ২ বছরের ২ বারেই উপজেলায় সেরা হয়েছে প্রতিষ্টানটি। এবারও ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫ জন। আর এতেই উপজেলায় এবারও অর্জন করেছেন শ্রেষ্টত্ব।

শিক্ষাপ্রতিষ্ঠানটির এমন সাফল্যে এক দিকে যেমন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে, অন্যদিকে সামনে এসেছে দীর্ঘ দিনের অবকাঠামোগত সংকট। সংশ্লিষ্টদের দাবি, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানটি আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

জানা গেছে, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে ২০০৭ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। তৎকালীন মহালছড়ি জোনের অধীনে বিজিতলা সাব জোনের কমান্ডার মেজর আলমগীর কবির এবং স্থানীয় প্রতিনিধি, মাইসছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগ ও প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠানটি। শুরুতে প্রাথমিক শাখা দিয়ে কার্যক্রম শুরু হলেও সময়ের সঙ্গে ধাপে ধাপে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত হয়।

প্রতিষ্ঠার পর থেকেই পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সাফল্যের নজির স্থাপন করে আসছে প্রতিষ্ঠানটি। ২০১২ সালে সমাপনী পরীক্ষায় প্রথমবারের মতো অংশ নিয়ে ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন জিপিএ-৫ অর্জন করে এবং শতভাগ শিক্ষার্থী পাস করে। ওই ফলাফলের মাধ্যমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রতিষ্ঠানটি। এরপর ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় ১৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ সহ শতভাগ পাসের সাফল্য অর্জন করে। ধারাবাহিক ফলাফলের মধ্য দিয়ে ধীরে ধীরে উপজেলা পর্যায়ে নিজেদের অবস্থান শক্ত করে প্রতিষ্ঠানটি।

দীর্ঘ দিনের সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পায় প্রতিষ্ঠানটি। প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েই উপজেলা পর্যায়ে সাফল্যের শীর্ষে উঠে আসে। আর এবারও সীমিত সুযোগ-সুবিধা ও দুর্বল অবকাঠামোর মধ্যেও উপজেলা পর্যায়ে প্রথম স্থান ধরে রেখে নতুন করে আলোচনায় এসেছে প্রতিষ্ঠানটি।

মাইসছড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নির্মল কান্তি চাকমা জানিয়েছেন, প্রতিষ্ঠার পর থেকেই আমরা বিভিন্ন পাবলিক পরীক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম অর্জন করে আসছি। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষকরা আন্তরিক ভাবে পাঠদান করে যাচ্ছেন। তবে আমাদের সবচেয়ে বড় সমস্যা অবকাঠামোগত সংকট। অবকাঠামো উন্নত হলে আমরা পাঠদানে আরও সফল হতে পারব।

তিনি আরও বলেন, বর্তমানে প্রতিষ্ঠানে একটি আধুনিক কম্পিউটার ল্যাবের প্রয়োজন রয়েছে। ডিজিটাল শিক্ষার এই সময়ে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে কম্পিউটার ল্যাব অত্যন্ত জরুরি বলেও জানান তিনি।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে, বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট নিরসনে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির (অব.) এর মাধ্যমে বর্তমান ২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া বরাবর একটি ভবন প্রকল্পের জন্য আবেদন করা হয়েছে। এখন সেই প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি।

স্থানীয়দের প্রত্যাশা, ধারাবাহিক ভাবে ভালো ফলাফল করা এই প্রত্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে। আধুনিক শ্রেণিকক্ষ, পর্যাপ্ত ভবন, কম্পিউটার ল্যাব ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা গেলে মাইসছড়ির এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও বড় পরিসরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারবে বলে মনে করছেন তারা।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]