ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে গতকাল সোমবার সন্ধ্যা ৩ টা ৩০ মিনিটে যাত্রী বোঝাই একটি ট্রেন যাত্রা শুরু করে পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জ এসে পৌঁছায়। তখন সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট। ট্রেনটি ইতিহাসের পাতায় স্থান করে নিলো গোপালগঞ্জ স্টেশনে এসে পৌঁছানোর সাথে সাথে। এই প্রথমবারের মতো গোপালগঞ্জের সাথে সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হলো।
ঢাকা-গোপালগঞ্জ রেলযাত্রার শুভ উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম রবি।
ট্রেনের উদ্বোধনী যাত্রায় সফর করেন গোপালগঞ্জ -১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের এমপি-ডা.কেএম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের এমপি-৩ এসএম জিলানি, বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড.তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, জিয়াউল কবীর বিপ্লব প্রমুখ।
এসময় তাদের স্বাগত জানায়- গোপালগঞ্জ জেলা প্রশাসক মো:আরিফ -উজ-জামান, পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, সদস্য সচিব অ্যাড. আবুল খায়েরসহ অসংখ্য নেতাকর্মী।
পরে গোপালগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে একটি ট্রেন ৭ টা ১০ মিনিটে ছেড়ে যাওয়া উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কেএম বাবর, গোপালগঞ্জ জেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাড.আবুল খায়ের প্রমুখ।