আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-12T09:58:22+06:00
2026-08-12T09:58:22+06:00
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
শান্তি চুক্তির অনিশ্চয়তায় বাড়ছে তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:৫৮ এএম 
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশা ফিকে হয়ে আসায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৭২ সেন্ট বা ০ দশমিক ৮১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৯ দশমিক ৬৩ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭১ সেন্ট বা দশমিক ৮৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার উভয় সূচকের দামই এক ডলারের বেশি বেড়েছিল। ওই দিন দুই ধরনের অপরিশোধিত তেলের দাম ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ের সমাপনী দর স্পর্শ করে। এর পরদিনও বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রে তেলের মজুত বাড়ার খবর প্রকাশের পরও সোমবার জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় ৫ শতাংশ বেড়ে যায়। রয়টার্সের তথ্য বলছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকায় আন্তর্জাতিক তেলের বাজারে দরবৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। সূত্র: আল জাজিরা

জ/উ






Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]