ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্য দাম নিশ্চিতের উদ্যোগ: আইনমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-08T09:48:27+06:00
2026-08-08T09:48:27+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্য দাম নিশ্চিতের উদ্যোগ: আইনমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:৪৮ এএম | ৮ আগস্ট, ২০২৬ | শনিবার
ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্য দাম নিশ্চিতের উদ্যোগ: আইনমন্ত্রী
সারাদেশে ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে দেশের ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এ সময় মজুদদারদের সতর্ক করে তিনি বলেন, ‘মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই ভেবে মজুদ কইরেন।’

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত