জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-08T14:22:10+06:00
2026-08-08T14:22:10+06:00
শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ৮ আগস্ট ২০২৬
রাজনীতি
ক্ষমতায় গিয়ে বিএনপির মানসিকতা বদলে গেছে : শফিকুর রহমান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:২২ পিএম 
গণভোটের প্রস্তাব বিএনপি নিজেরাই দিলেও ক্ষমতায় যাওয়ার পর দলটির মানসিকতা বদলে গেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (৮ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে কূটনীতিকদের নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন।

জামায়াত আমির বলেন, সংবিধান সংস্কার কমিটি না থাকলে ২০২৬ সালের নির্বাচনও সংবিধানে থাকত না। সংসদে দাবি-দাওয়া পূরণ না হওয়ায় বিরোধী দল জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের মতো বর্তমান সরকারও দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণ করছে।

রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে শনিবার সন্ধ্যায় বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বিরোধীদলীয় নেতা।

এ সময় কূটনীতিকদের সামনে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিভিন্ন চিত্র তুলে ধরে শফিকুর রহমান বলেন, পিলখানা হত্যাযজ্ঞ থেকেই আওয়ামী লীগের খুনের রাজনীতি শুরু হয়।

জ/উ






Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]