ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-06T18:16:08+06:00
2026-08-06T18:16:08+06:00
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সোনালী চেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন প্রতিরোধে এলাকাবাসীর ঘোষণা
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:১৬ পিএম 
সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার এলাকার সোনালী চেলা নদী তীরবর্তী বেশ কিছু এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় প্রতিবাদ জানিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারে সোনালী চেলা ক্ষুদ্র বালু ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় এ প্রতিরোধের ঘোষণা দেয়া হয়।

উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জেলার অন্যতম বালু মহাল চেলা নদী সংলগ্ন সোনাপুর, কলাবাগান, কাজিরগাঁও, আলমপুর, শারপিন পাড়াসহ এলাকার আশেপাশের এলাকায় রাতের আঁধারে পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে একাধিক প্রভাবশালী চক্র। এতে সংশ্লিষ্ট এলাকার কয়েকটি গ্রামে তীব্র ভাঙ্গন সৃষ্টি হয়ে ঘরবাড়ি ও সরকারি বন হুমকীর মুখে পড়েছে।

প্রশাসনের অসহযোগিতার কথা উল্লেখ করে তারা আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থা কার্যকর ব্যবস্থা নিলে আমাদের প্রতিবাদ সভা ও আন্দোলন করার প্রয়োজন পড়তো না। অবৈধ ড্রেজার মেশিনের তান্ডবে ইতোমধ্যেই এলাকার অর্ধশত বসতভিটা নদী গর্ভে বিলনী হয়েছে। প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে দিনের পর দিন অবৈধ ভাবে বালু উত্তোলন করা হলেও তা বন্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে না। সরকার কর্তৃক ইজারা বর্হিভূত স্থানে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি অনতি বিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। নতুবা আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমিয়ারী প্রদান করা হয়।

ইসলামপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিমের সভাপতিত্বে ও হাফিজ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, হাফিজ ফয়াজ উদ্দিন, ইউপি সদস্য চাইরগাওঁ গ্রামের নুরু মিয়া, আবুল বাশার, রহমতপুর গ্রামের জালাল উদ্দীন, নাছিমপুর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি, বিএনপির নেতা মো.খলিলুর রহমান আপ্তাব উদ্দিন, মো. নওশাদ জামিল, মো. রুবেল আহমেদ, মো. ইসরাইল মিয়া প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সুহেল বলেন, কাজিরগাঁও ও সোনাপুরসহ গ্রামের জনবসতি ও ফসল রক্ষা বাঁধ সংরক্ষণ এবং জীববৈচিত্র ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় জনসাধারণের যৌক্তিক আন্দোলন ও দাবী মেনে নিয়ে উক্ত এলাকায় বালু উত্তোলন বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]