ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-06T18:13:22+06:00
2026-08-06T18:13:47+06:00
শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ছাতকে সংবাদ সম্মেলন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:১৩ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ৬:১৩ পিএম
ফাইল ছবি
সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ও কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সফিকুল আলম মতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের সহকারী অধ্যাপক ও স্টাফ কাউন্সিলের সম্পাদক রতিলাল বায়।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩ আগস্ট শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত স্টাফ কাউন্সিলের জরুরি সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগগুলো পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে সেগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করা হয়। একই সভায় অপপ্রচারের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বক্তারা দাবি করেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। একটি স্বার্থান্বেষী মহল বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রায় ৩০ বছরের শিক্ষকতা জীবনের সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি কলেজের ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তবে বর্তমান প্রশাসনের নেতৃত্বে কলেজের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়নে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন। এ কারণে প্রচারিত অভিযোগগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপপ্রচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রতি সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে কলেজের উপাধ্যক্ষ মো. তৈমুছ আলী, সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, কৃপাসিন্ধু দাস, নিখিল রঞ্জন দাস, সনজিৎ নারায়ণ চৌধুরী, মো. আকবর আলী, তপন কুমার দে, প্রভাষক আমিন উদ্দিনসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জ/বা





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]