জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-06T14:50:09+06:00
2026-08-06T14:50:09+06:00
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:৫০ পিএম 
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে, তফসিল চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন-এর সভাপতিত্বে কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন। তবে দেশের বাইরে থাকায় কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ বৈঠকে অংশ নিতে পারেননি।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]