আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যেমন তাকে ব্যর্থ করতে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছিল, তেমনি বর্তমান সরকারকেও ব্যর্থ করতে একটি রাজনৈতিক দল দেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে তার দাবি।
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাকে ভারতে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াকে জুলাইয়ের শহীদদের প্রতি অসম্মান হিসেবে বিএনপি মনে করে। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন হত্যা ও দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে বলেও উল্লেখ করেন রুহুল কবির রিজভী।
জ/উ