জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-06T13:23:36+06:00
2026-08-06T13:23:36+06:00
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
জাতীয়
‘বাংলাদেশ আবার আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিরে আসছে’
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:২৩ পিএম 
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করে বলেছেন, একসময় দেশটি আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল, তবে এখন আবার ফিরে আসছে। এ মন্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

গতকাল বুধবার (৫ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ড. খলিলুর রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, হাকান ফিদান তাকে জানিয়েছেন, বাংলাদেশ আবার আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয়ভাবে ফিরে আসছে, যা তুরস্ককে আনন্দিত করেছে। পররাষ্ট্রমন্ত্রীর মতে, এ মন্তব্য প্রমাণ করে যে, জুলাই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত না হতে দেওয়া।

ড. খলিলুর রহমান বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ‘বাংলাদেশ ফার্স্ট’। এ নীতির আলোকে বাংলাদেশকে স্বার্থনির্ভর ও মর্যাদাপূর্ণ অবস্থানে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে এবং জুলাই আন্দোলনের অর্জন ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, গত বছরের আগস্টের শুরুতে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ে কর্মরত সাবেক সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক মহলের নজরে আনা হয়েছিল এবং পরবর্তী সময়ে পরিস্থিতির পরিবর্তনে আন্তর্জাতিক উদ্যোগেরও কিছু ভূমিকা থাকতে পারে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিতও বক্তব্য দেন।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]