বেনাপোল, প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-05T17:29:42+06:00
2026-08-05T17:29:42+06:00
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বেনাপোল সীমান্তে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণ জব্দ
বেনাপোল, প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:২৯ পিএম 
ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তের দরগাহ ফিলিং স্টেশন এলাকা থেকে ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ ফারুক হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি)। বুধবার (৫ আগস্ট) ভোর রাতে তাকে আটক করা হয়। আটক ফারুক হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরের পাচারকারীর অবস্থান জানতে পেরে বিজিবির একটি দল যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশন এলাকা থেকে ফারুক হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের ওজন ৫২৯.৬৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ১০ লাখ টাকা। স্বর্ণের চালানটি ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের জন্য বেনাপোল সীমান্তে নিয়ে যাচ্ছিলেন বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, দরগাহ ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]