আগামী ৫০ বছরে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন সম্ভাবনার দ্বার খুলবে : হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

জাতীয়

2026-08-03T13:26:18+06:00
2026-08-03T13:26:18+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
আগামী ৫০ বছরে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন সম্ভাবনার দ্বার খুলবে : হুমায়ুন কবির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:২৬ পিএম 
আগামী ৫০ বছরে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন সম্ভাবনার দ্বার খুলবে : হুমায়ুন কবির
অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহ ব্যবস্থায় চীনের সঙ্গে সহযোগিতার নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, আগামী ৫০ বছরে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে।

আজ সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর বিজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী ৫০ বছরে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। চীনের উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক। এই সফরের মাধ্যমে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) বাস্তবায়নের পাশাপাশি দুই দেশের উন্নয়ন কৌশল আরও সুসংহত করতে ঢাকা ও বেইজিং একমত হয়েছে।

তিনি জানান, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও দুই দেশের মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও চীনের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]