খুলনা প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-01T08:21:21+06:00
2026-08-01T08:21:21+06:00
রবিবার, ২ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:২১ এএম 
খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা শেখ শিহাবের স্ত্রী ফারজানা, তার শ্যালিকা রুবিয়া এবং রুবিয়ার ২২ মাস বয়সী শিশু। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব আহত হন।

পুলিশ জানায়, শেখ শিহাব মোটরসাইকেলে স্ত্রী, শ্যালিকা ও শিশুকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে দিঘলিয়ার আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফারজানা, রুবিয়া ও শিশুটি নিহত হন এবং শেখ শিহাব আহত হন।

ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জ/উ






Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]