বিদেশে বসে এআই দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: জাহিদ হোসেন

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-13T16:07:54+06:00
2026-09-13T16:07:54+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বিদেশে বসে এআই দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: জাহিদ হোসেন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৭ পিএম 
সংগৃহীত ছবি
স্বৈরাচারের দোসররা বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ‘মব কালচার’ তৈরি এবং নানা ধরনের উসকানির মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমরা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে, তাহলে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হন।’

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে-প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে।’

আইন-আদালতের মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষ এখন সচেতন। তারা বুঝতে পেরেছে, স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ‘মব কালচার’ তৈরি করছে। এর পাশাপাশি নানা ধরনের উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির সদস্য ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]