স্থানীয় সরকারে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: নিতাই রায়

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-13T16:04:30+06:00
2026-09-13T16:04:30+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
স্থানীয় সরকারে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: নিতাই রায়
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৪ পিএম 
সংগৃহীত ছবি
গত ১৭ বছরে দলীয়করণের কারণে দেশের বহু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে মন্তব্য করে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, এখন ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সব দপ্তরপ্রধানের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে চুয়াডাঙ্গায় এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানান নিতাই রায় চৌধুরী। একই সঙ্গে সার ও বিদ্যুৎ নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বৈচিত্র্যের মাঝেই আমাদের ঐক্যের শক্তি নিহিত। পাহাড় আর সমতলের অসাধারণ মেলবন্ধনই আমাদের জাতীয় সংস্কৃতির শিকড়।’

তিনি বলেন, জনগণের উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, খাল খননসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের কল্যাণেই পরিচালিত হচ্ছে।

নজরুল বর্ষ উপলক্ষে সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সংস্কৃতিমন্ত্রী। এসব আয়োজনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা জোরদার করার পাশাপাশি জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে নিতাই রায় চৌধুরী বলেন, ‘লোকালয়ে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না।’ তাই বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. শরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান, সিভিল সার্জন, প্রেসক্লাবের সভাপতি, জেলার বিভিন্ন দপ্তরের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক লুৎফুন নাহার ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংস্কৃতিমন্ত্রীকে স্বাগত জানান।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]