ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ৫ নারী

বেনাপোল, প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-29T18:28:46+06:00
2026-07-29T18:28:46+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ৫ নারী
বেনাপোল, প্রতিনিধি
⏲ ৬:২৮ পিএম | ২৯ জুলাই, ২০২৬ | বুধবার
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ৫ নারী
Advertisement
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি ৫ নারী। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮ টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন দু-দেশের ইমিগ্রেশন কর্মকর্তা, বিজিবি, বিএসএফ ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা। ফেরত আসা নারীরা হলেন-পাপিয়া আক্তার, শিমু আক্তার, শারমিন খাতুন, লাভলী খাতুন, রোজিনা খাতুন। তারা- যশোর, নড়াইল, বাগেরহাট ও টাঙ্গাইল জেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা ৪ বছর আগে সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতের গিয়েছিলেন। সেখানে বাসা-বাড়িতে কাজ করার সময় সেদেশের পুলিশের হাতে আটক হন তারা। পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারো ২ বছর কারো ৩ বছর সাজা দিয়ে কারাগারে পাঠায়।

কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভের পারমিটের মাধ্যমে বুধবার রাত ৮ টার দিকে তারা দেশে ফেরেন।  

ওসি আরও জানান,  ভারত ফেরত ৫ নারীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, ফেরত আসাদের রাতেই বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের শেল্টার হোমে রাখা হয়েছে। আজ বুধবার(২৯ জুলাই) তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত