নিউজ ডেস্ক

স্বাস্থ্য

2026-07-28T15:54:28+06:00
2026-07-28T15:54:28+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ৯০৮ আক্রান্ত
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:৫৪ পিএম 
দেশে হামের সংক্রমণ এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে পরীক্ষার মাধ্যমে ১০৫ শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৭৯৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৮২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৩৩ জন।

একই সময়ে সারা দেশে হামের উপসর্গ শনাক্ত হয়েছে মোট ১ লাখ ২৫ হাজার ৫৫২ জনের শরীরে। এ ছাড়া পরীক্ষায় হাম আক্রান্ত হিসেবে নিশ্চিত হয়েছেন ১৫ হাজার ৬৫৬ জন।

প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত ১ লাখের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় নির্ধারিত টিকা সময়মতো নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি জ্বর, শরীরে র‌্যাশ বা হামের অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

জ/শা






  বিষয়:   হাম  সংক্রমণ  শনাক্ত  মৃত্যু 



Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]