শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরে উঠবস করলেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-07-26T11:37:57+06:00
2026-07-26T11:37:57+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরে উঠবস করলেন সোনাক্ষী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৩৭ এএম 
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরে উঠবস করলেন সোনাক্ষী
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর অভিনেত্রী সোনাক্ষী সিনহার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে তাকে ক্যামেরার সামনে কান ধরে উঠবস করতে দেখা যায়।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রশ্নফাঁসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা ছাত্র আন্দোলনের প্রতি শুরু থেকেই সমর্থন জানিয়েছিলেন সোনাক্ষী। পদত্যাগের খবর প্রকাশের পরই তিনি প্রতিক্রিয়াস্বরূপ ভিডিওটি শেয়ার করেন।

ভিডিওতে সোনাক্ষী বলেন, “আমি জেন জি-কে খুব হালকাভাবে নিয়েছিলাম। ভেবেছিলাম, এদের দিয়ে কিছু হবে না। এখন আর এমন বলব না। স্যালুট!” তিনি আরও বলেন, “আমি জেন জি হতে চাই। আপনারা দারুণ কাজ করেছেন।”

এরপর তিনি নিজের টুপি খুলে মাটিতে রেখে কান ধরে উঠবস করেন। ভিডিওতে তাকে জিম শর্টস, ওভারসাইজ টি-শার্ট ও টুপি পরা অবস্থায় দেখা যায়।

এর আগে ছাত্র আন্দোলন এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকের বিভিন্ন কর্মসূচির প্রতিও প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন সোনাক্ষী। তার নতুন এই ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]