সীমান্তে সহকর্মীর গুলিতে দুই বিএসএফ সদস্য নিহত

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-24T14:10:53+06:00
2026-07-24T14:10:53+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
সীমান্তে সহকর্মীর গুলিতে দুই বিএসএফ সদস্য নিহত
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:১০ পিএম 
সীমান্তে সহকর্মীর গুলিতে দুই বিএসএফ সদস্য নিহত
ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনরত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্য সহকর্মীর গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে। তবে কী কারণে তিনি সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৈষ্ণবনগরে বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর রয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুই ব্যাটালিয়নের কয়েকজন জওয়ানের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শিবম মিশ্র সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ উঠেছে।

গুলিতে ৭১ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ান অজয় কুমার সিং (৫১) ও আম্বদর সুরেশ দরগু (৩৭) ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় ওই ব্যাটালিয়নের আরও এক সদস্য বিকাশ ব্রহ্ম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত অজয় কুমার সিং ভারতের বিহার রাজ্যের ছাপরা জেলার বাসিন্দা। অপর নিহত আম্বদর সুরেশ দরগুর বাড়ি মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায়। আহত জওয়ান বিকাশ ব্রহ্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নিহত দুই জওয়ানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে গুলির ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ। অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে এবং ঘটনার বিষয়ে পৃথকভাবে তদন্ত চালানো হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গুলি চালানোর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]