শার্শায় অনলাইন জুয়ার আসর পরিচালনার অভিযোগে নারী আটক

বেনাপোল প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-21T13:51:13+06:00
2026-07-21T13:51:13+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
শার্শায় অনলাইন জুয়ার আসর পরিচালনার অভিযোগে নারী আটক
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:৫১ পিএম 
শার্শায় অনলাইন জুয়ার আসর পরিচালনার অভিযোগে নারী আটক
যশোরের শার্শায় অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধ অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল। রবিবার রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের নুরুল আমিনের মেয়ে।

আজ মঙ্গলবার সকালে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে তারা জানতে পারেন সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বাড়িতে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে বিভিন্ন নিষিদ্ধ অনলাইন বেটিং সাইট ব্যবহার করে জুয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি দল রবিবার রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করে। জুয়ার আসর থেকে অন্যরা পালিয়ে গেলেও রুনা পারভীনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিমকার্ড সংবলিত দুটি দামি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনা পারভীন অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। গতকাল সোমবার বিকেলে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]