২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন: আপিল বিভাগ

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-07-12T21:36:41+06:00
2026-07-13T00:43:08+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন: আপিল বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:৩৬ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ১২:৪৩ এএম
২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন: আপিল বিভাগ
সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে কোনো কর্মচারী পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা পাবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ গত ১১ মার্চ এ রায় দেন। ৯ জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

রায়ে বলা হয়, আইনসভা যৌক্তিক বিবেচনায় এমন বিধান করেছে যে, ২৫ বছরের চাকরিকাল পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করলে কোনো সরকারি কর্মচারী পেনশন সুবিধার অধিকারী হবেন না।

মামলার নথি অনুযায়ী, ১৯৯১ সালে সহকারী বিচারক হিসেবে যোগ দেওয়া মাহবুব মোরশেদ ২০১১ সালে অতিরিক্ত জেলা জজ থাকাকালে ১৯ বছর চাকরি শেষে স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে চাকরির সময়কাল অনুযায়ী পেনশন ও আনুতোষিক চেয়ে আবেদন করলে তা নাকচ হয়। এরপর তিনি সংশ্লিষ্ট সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

২০২১ সালে হাইকোর্ট তার পক্ষে রায় দিয়ে পেনশনসহ অন্যান্য সুবিধা প্রদানের নির্দেশ দেন। তবে রাষ্ট্রপক্ষের আপিলে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক শুনানি করেন। রিটকারী মাহবুব মোরশেদ নিজেই নিজের পক্ষে শুনানিতে অংশ নেন।






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]