‎পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-11T18:42:40+06:00
2026-07-11T18:42:40+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
‎পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:৪২ পিএম 
‎পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দুনিয়ার মজদুর এক হও এক হও, এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১১ ই জুলাই) জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

‎এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল, সকালে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে অফিস চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। বিকালে দ্বিতীয় পর্বে কেক কর্তন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও ফ্রী লটারি ড্র পরিচালনা করা হয়।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, ইমারত সংগঠনের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। ‎উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সুমনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধ জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সভাপতি মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ফেরদৌস রাইট ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম বিশু, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার মনির হোসেন ও সাবেক সভাপতি ছায়েম উদ্দিন সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সন্ধ্যায় বৈরী আবহাওয়ার জন্য মহান মে দিবসে স্থগিত হওয়া ফ্রী লটারি ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।‎ সম্পূর্ণ অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]