হাতিরঝিলে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

দেশজুড়ে

2026-07-08T13:50:39+06:00
2026-07-08T13:50:39+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
হাতিরঝিলে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
⏲ ১:৫০ পিএম | ৮ জুলাই, ২০২৬ | বুধবার
হাতিরঝিলে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিলে একটি সেতুর নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সকালে হাতিরঝিল ১ নম্বর ব্রিজের নিচে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ছাড়া পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অবহিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত